মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৬:২২ অপরাহ্ন
সর্বশেষ
নাগেশ্বরীতে ইসলামীআন্দোলনের আলোচনা সভা ও কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি ঢাকা থেকে সৌদিগামী ৬১ ফ্লাইট স্থগিত, ভোগান্তিতে ৯ হাজারের বেশি যাত্রী শ্রীপুর উপজেলা শ্রমিকদের প্রিয় নেতা রানা আহমেদ আকন্দ  অর্থনীতিতে নোবেল পেলেন দুই মার্কিন অধ্যাপক প্রধানমন্ত্রীর সঙ্গে কানাডার প্রতিনিধিদলের সৌজন্য সাক্ষাৎ ফরিদপুরের সারদা সুন্দরী কলেজে বিআরটিএর উদ্যোগ: সড়ক নিরাপত্তা বিষয়ে সচেতনতামূলক কর্মশালা অনুষ্ঠিত কুষ্টিয়া সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

 এএম লিটন,বিশেষ প্রতিনিধি / ২৬ Time View
Update : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬, ১০:২১ পূর্বাহ্ন

গাজীপুর মহানগরীর গাছা থানার গুতিয়ারা এলাকায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে ও ঘটনায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালন করেছেন এলাকাবাসী ও শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৩ অক্টোবর) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর ৩২ নম্বর ওয়ার্ডের স্থানীয় জয়নুল আবেদীন মেমোরিয়াল হাইস্কুলসংলগ্ন সড়কে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।

মানববন্ধনে বক্তারা অভিযোগ করেন, এলাকার রাসেল ও জসিমের নেতৃত্বাধীন একটি চক্র দীর্ঘদিন ধরে মাদক ব্যবসা ও সেবনের সঙ্গে জড়িত। এসব কর্মকাণ্ডের প্রতিবাদ করায় গত ১১ অক্টোবর রাতে দেশীয় অস্ত্র নিয়ে হাফিজুর রহমান রুবেলের পরিবারের ওপর হামলা চালানো হয়। এতে হাফিজুর রহমান, তাঁর ভগ্নিপতি হাসান শরীফ ও বাবা হযরত আলীসহ বেশ কয়েকজন আহত হন। এ সময় হামলাকারীরা নগদ টাকা ও স্বর্ণালংকার লুট করে নিয়ে যায় এবং প্রাণনাশের হুমকি দেয় বলেও অভিযোগ করেন তাঁরা।
বক্তারা জানান, এ ঘটনায় গাছা থানায় মামলা হয়েছে। তবে ঘটনার পরও অভিযুক্ত ব্যক্তিরা গ্রেপ্তার না হওয়ায় ভুক্তভোগী পরিবার ও এলাকাবাসীর মধ্যে উদ্বেগ বিরাজ করছে। তাঁরা দ্রুত আসামিদের গ্রেপ্তার, আহত ব্যক্তিদের ওপর হামলার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান।

মানববন্ধনে বক্তব্য দেন, স্থানীয় বাসিন্দা রুবেল, শাহ-আলম, অহনা, ইউসুফ, সেলিম, রাফাত, তানভীর, রাসেল খান ও সোহাগ হুজুরসহ অনেকে। বক্তারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত অভিযুক্ত ব্যক্তিদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনা না হলে এলাকাবাসীকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি দেওয়া হবে। একই সঙ্গে গাছা এলাকাকে মাদক ও সন্ত্রাসমুক্ত করতে প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেন তাঁরা।এব্যাপারে গাছা থানার ওসি মোহাম্মদ গোলাম রাব্বানী জানান, এ ঘটনায় মামলা হয়েছে। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard