বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি – ১০ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট ৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো: ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান নাগেশ্বরীতে ইসলামীআন্দোলনের আলোচনা সভা ও কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী

Reporter Name / ১৮ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ৩:৫৪ অপরাহ্ন

ফরিদপুর প্রতিনিধিঃ

জনগণের ভোটে নির্বাচিত সরকারকে ঝামেলায় ফেলতে এবং দেশজুড়ে অস্থিতিশীল পরিবেশ তৈরির লক্ষ্যে পতিত সরকারের দোসররা নানাভাবে নাশকতামূলক কর্মকাণ্ড ও ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। এসব অপতৎপরতার বিরুদ্ধে দেশের সর্বস্তরের মানুষকে সজাগ ও সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন তিনি।

বুধবার (১৪ অক্টোবর) দুপুরে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলার গাজীরটেক এলাকায় আয়োজিত এক মানবিক সহায়তা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানটিতে প্রধানমন্ত্রী তারেক রহমানের পক্ষ থেকে স্থানীয় বাসিন্দা মোঃ লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি হস্তান্তর, চিকিৎসা সহায়তা এবং আত্মকর্মসংস্থানের জন্য সেলাই মেশিন বিতরণ করা হয়।

বক্তব্যে ভারতের মাটিকে ব্যবহার করে চলমান ষড়যন্ত্রের কথা উল্লেখ করে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, “ভারত থেকে পতিত সরকারের দোসররা নতুন করে ষড়যন্ত্রের জাল বিস্তার করছে। সম্প্রতি বিদেশের মাটিতে নোবেলজয়ী অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে ন্যক্কারজনকভাবে অপমান করা হয়েছে। এসব ঘটনা আন্তর্জাতিক অঙ্গনে দেশের ভাবমূর্তিকে কোথায় নিয়ে ঠেকায়, তা ভেবে দেখা প্রয়োজন।”

ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দল নেতা শহিদুল ইসলাম বাবুলের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ।

এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক সৈয়দ মোদাররেস আলী ইছা এবং সাধারণ সম্পাদক এ কে এম কিবরিয়া স্বপনসহ স্থানীয় অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ।

আলোচনা সভা শেষে রুহুল কবির রিজভী আনুষ্ঠানিকভাবে মোঃ লকাই বিশ্বাসের হাতে নতুন নির্মিত বাড়ির চাবি তুলে দেন এবং অসহায়দের মাঝে চিকিৎসা সহায়তা ও সেলাই মেশিন বিতরণ সম্পন্ন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard