বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ১০:১০ অপরাহ্ন
সর্বশেষ
দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি – ১০ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ সালাহউদ্দিন আহমেদের জানাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান টঙ্গীতে ওষুধ কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ১৬ ইউনিট ৮ কোটি ৮৮ লাখ টাকার ক্যাথল্যাব অকেজো: ফরিদপুর মেডিকেলে দুদকের অভিযান নাগেশ্বরীতে ইসলামীআন্দোলনের আলোচনা সভা ও কমিটি গঠন ডেঙ্গু প্রতিরোধে পাড়া-মহল্লায় মাইকিংয়ের নির্দেশ প্রধানমন্ত্রীর জার্মান পর্যটকের উদ্ধারকৃত ল্যাপটপ হস্তান্তর করল পুলিশ গাজীপুরের গাছায় মাদক কারবারিদের হামলার প্রতিবাদে মানববন্ধন, গ্রেপ্তারের দাবি

শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ

Reporter Name / ২২ Time View
Update : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬, ১২:৩০ অপরাহ্ন

আব্দুর রহমান স্টাফ রিপোর্টারঃ

সনাতনী সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদন পৌরসভার বিভিন্ন ওয়ার্ডের ৩ শতাধিক হত দরিদ্র অসহায় নারী পুরুষের মাঝে শাড়ী লুঙ্গি বিতরণ করা হয়েছে।

“ধর্ম যার যার” এই মুল মন্ত্রে উজ্জীবিত হয়ে  বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১১টায কোর্ট বিল্ডিং প্রাঙ্গণে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও মদন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোঃ এনামুল হকের উদ্যোগে এসব উপহারসামগ্রী বিতরণ করা হয়।

এ উপলক্ষে বস্ত্র বিবরণ অনুষ্ঠানে পৌর যুবদলের সাবেক সদস্য সচিব ও মদন পৌর নির্বাচনে বিএনপি মনোনীত সাবেক মেয়র প্রার্থী মোঃ এনামুল হকের সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মদন উপজেলার সাবেক ভাইস চেয়ারম্যান মুফতি মোঃ আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন মদন উপজেলা যুবদলের সাধারন সম্পাদক মোঃ হুমায়ুন কবীর, মোঃ রুস্তম আলী, মোঃ দুলাাল মেম্বার, কিতিশ, গিরেন্দ্র, মোঃ বিল্লাল মিয়া, জৌবন সহ স্থানীয় নেতারা।

বিএনপি মনোনীত সাবেক পৌর মেয়র নমীনি মোঃ এনামুল হক বলেন, “দুর্গাপূজা সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব। সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে সবাই যেন আনন্দের সঙ্গে পূজা উদ্‌যাপন করতে পারেন, সে লক্ষ্যেই এই উপহার বিতরণের উদ্যোগ নেওয়া হয়েছে। ভবিষ্যতেও মানুষের পাশে থাকার চেষ্টা অব্যাহত থাকবে।”

তিনি আরও বলেন, সমাজে সব ধর্মের মানুষের মধ্যে সম্প্রীতি, সহমর্মিতা ও ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার প্রয়োজন বলে মনে করেন তিনি।

অনুষ্ঠানে স্থানীয় সনাতন ধর্মাবলম্বী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard