বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৭:০২ অপরাহ্ন
সর্বশেষ
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান ফুটবলই স্বপ্ন, ফুটবলই ভবিষ্যৎ,বড় খেলোয়াড় হতে চায় আখি দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি – ১০ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ

কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ

Reporter Name / ২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ১১:৫৮ পূর্বাহ্ন

এম সাইফুর রহমান, নাগশ্বেরী (কুড়িগ্রাম)

কুড়িগ্রাম জেলার কাচাকটা থানার কেদার মহিলা কলেজ কর্তৃক আয়োজিত “নারী শিক্ষা প্রসারই আমাদের মূল লক্ষ্য!!” — এই সুমহান প্রতিপাদ্যকে সামনে রেখে কেদার মহিলা কলেজে ২০২৬-২৭ শিক্ষাবর্ষের একাদশ শ্রেণীর বিজ্ঞান, মানবিক ও ব্যবসা শিক্ষা শাখার গরীব ও মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ করা হয়েছে।

আজ কলেজ প্রাঙ্গণে আয়োজিত এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে শিক্ষার্থীদের হাতে এসব বই তুলে দেন কেদার মহিলা কলেজের প্রতিষ্ঠাতা অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল।

বই বিতরণকালে অধ্যক্ষ জনাব মোহাম্মদ হাফিজুল মন্ডল বলেন, “অর্থনৈতিক সীমাবদ্ধতা যেন কোনো মেধাবী ছাত্রীর লেখাপড়া থামিয়ে দিতে না পারে, সে লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। নারী শিক্ষার সার্বিক প্রসার ও উন্নয়ন নিশ্চিত করাই আমাদের মূল উদ্দেশ্য।

বিনামূল্যে নতুন বই হাতে পেয়ে আনন্দের উচ্ছ্বাস প্রকাশ করে কলেজের নবীন শিক্ষার্থীরা। কলেজের শিক্ষকমণ্ডলী ও অভিভাবকবৃন্দ প্রতিষ্ঠাতা অধ্যক্ষের এই মহতী ও শিক্ষাবান্ধব উদ্যোগের জন্য আন্তরিক ধন্যবাদ ও কৃতজ্ঞতা জ্ঞাপন করেন।
অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক এবং বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard