বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ১১:২২ অপরাহ্ন
সর্বশেষ
বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান ফুটবলই স্বপ্ন, ফুটবলই ভবিষ্যৎ,বড় খেলোয়াড় হতে চায় আখি দেশে-বিদেশে ষড়যন্ত্র চালাচ্ছে পতিত সরকারের দোসররা: ফরিদপুরে রুহুল কবির রিজভী মানব পাচার চক্রের দুই মূলহোতাসহ কেরানীগঞ্জে ৪৬৩ বোতল ফেনসিডিলসহ ২ জনকে গ্রেফতার করেছে এসআরবি – ১০ শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে নেত্রকোনার মদনে বিএনপি নেতা এনামুল হকের শাড়ি, লুঙ্গি বিতরণ

৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান

অনলাইন ডেস্ক / ৩১২ Time View
Update : বৃহস্পতিবার, ১৫ অক্টোবর, ২০২৬, ৭:৪৮ পূর্বাহ্ন

ইসলামী বিপ্লবী গার্ড বাহিনীর (আইআরজিসি) মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল মোহেব্বি বলেছেন, ৪০ দিনের যুদ্ধের পর ইরান আরও উন্নত অস্ত্র অর্জন করেছে।

বুধবার  এক বক্তব্যে তিনি বলেন, ইরানের বিরুদ্ধে নতুন করে যুদ্ধ শুরু করা যুক্তরাষ্ট্রের জন্য অযৌক্তিক হলেও এ সম্ভাবনা পুরোপুরি উড়িয়ে দেওয়া যায় না। কারণ, মধ্যবর্তী নির্বাচনের আগে ট্রাম্প প্রশাসনের একটি সাফল্য প্রয়োজন।মুখপাত্র আরও বলেন, ইরান যেকোনো নতুন আগ্রাসনের জবাব আগের যেকোনো সময়ের চেয়ে আরও শক্তিশালীভাবে দিতে প্রস্তুত। এবার এর পরিণতি যুক্তরাষ্ট্রের জন্য আরও বেদনাদায়ক হবে। তিনি বলেন, ৪০ দিনের যুদ্ধের সময় ইরান মূলত পুরোনো প্রজন্মের অস্ত্রের ওপর নির্ভর করেছিল। তবে যুদ্ধের পর থেকে দেশটি উল্লেখযোগ্য অগ্রগতি অর্জন করেছে।

আইআরজিসির জনসংযোগবিষয়ক উপপ্রধান আরও বলেন, বিদেশে পরিচালিত যুদ্ধগুলোর বাস্তবতা সম্পর্কে মার্কিন জনমতকে অন্ধকারে রাখা হয়। তার অভিযোগ, মূলধারার গণমাধ্যম এ ধরনের আগ্রাসনের বাস্তবতা সক্রিয়ভাবে আড়াল করে। ইরানের নেতাদের মধ্যে মতবিরোধ ও সহযোগিতার অভাব রয়েছে বলে মার্কিন কর্মকর্তারা যে দাবি করছেন, তা সম্পূর্ণ মিথ্যা। তার মতে, যুদ্ধে ওয়াশিংটনের ব্যর্থতা আড়াল করতেই এসব বক্তব্য দেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard