শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩১ অপরাহ্ন
সর্বশেষ
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া নতুন মজুরি কাঠামোতে খুশি শ্রমিকরা, কর্মচঞ্চল গাজীপুর শিল্পাঞ্চল কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ২ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা প্রস্তুতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: অভিযুক্তদের দায়মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী-এনসিপি সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র

জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৩৪ পূর্বাহ্ন

হাইপারসনিক ক্ষেপণাস্ত্র বহনে সক্ষম নতুন পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন ‘পার্ম’ উন্মোচন করেছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। মস্কোর দাবি, রাশিয়ার তৈরি জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রে সজ্জিত প্রথম সাবমেরিন এটি। একই সঙ্গে ২০৩০ সালের মধ্যে নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করার পরিকল্পনার কথা জানিয়েছেন পুতিন।

শুক্রবার রাশিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর সেভেরোদভিনস্কের সেভমাশ শিপইয়ার্ডে সাবমেরিনটি আনুষ্ঠানিকভাবে নৌবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। এ উপলক্ষে আয়োজিত পতাকা উত্তোলন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পুতিন। ক্রেমলিন প্রকাশিত এক ভিডিওতে বিষয়টি জানানো হয়েছে।

অনুষ্ঠানে রুশ প্রেসিডেন্ট বলেন, শক্তিশালী পারমাণবিক সাবমেরিন এবং বিশ্বব্যাপী পাল্লা ও গুরুত্বসম্পন্ন অস্ত্র তৈরির সক্ষমতা বিশ্বের হাতে গোনা কয়েকটি দেশের রয়েছে। রাশিয়া সেই দেশগুলোর অন্যতম।

রাশিয়ার পারমাণবিক প্রতিরক্ষা ব্যবস্থায় পারমাণবিক শক্তিচালিত সাবমেরিন গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। পানির নিচে দীর্ঘ সময় গোপনে অভিযান চালানোর সক্ষমতা থাকায় শত্রুপক্ষের হামলার পরও এসব সাবমেরিন থেকে পাল্টা আঘাত হানার সুযোগ থাকে।

পুতিন জানান, ২০৩০ সালের মধ্যে রাশিয়ার নৌবহরে আরও পাঁচটি পারমাণবিক সাবমেরিন যুক্ত করা হবে। এর মধ্যে তিনটি হবে ইয়াসেন-এম শ্রেণির। পার্ম সাবমেরিনও একই শ্রেণিভুক্ত।

তিনি বলেন, এসব সাবমেরিন বিশ্বের যেকোনো সমুদ্র এলাকায় অভিযান চালাতে সক্ষম এবং বিভিন্ন ধরনের ক্রুজ ক্ষেপণাস্ত্র বহন করতে পারে।

রুশ প্রেসিডেন্ট আরও বলেন, নৌবাহিনীর আধুনিকায়ন কার্যক্রম অব্যাহত থাকবে। একটি শক্তিশালী নৌবহর গড়ে তোলার পরিকল্পনা নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করা হবে বলেও আশাবাদ জানান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard