শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া নতুন মজুরি কাঠামোতে খুশি শ্রমিকরা, কর্মচঞ্চল গাজীপুর শিল্পাঞ্চল কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ২ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা প্রস্তুতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: অভিযুক্তদের দায়মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী-এনসিপি সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র

ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন

Reporter Name / ৬ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:৪০ পূর্বাহ্ন

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো ধরনের অপ্রীতিকর পরিস্থিতি মোকাবিলায় ঢাকাসহ দেশের সাত জেলায় ১২০ প্লাটুন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। পাশাপাশি আরও চার প্লাটুন সদস্য প্রস্তুত রাখা হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) বিজিবি সদর দপ্তরের এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বিজ্ঞপ্তি অনুযায়ী, ঢাকার সাভার ও আশুলিয়ায় ১৭ প্লাটুন, গাজীপুরে ১৯, নারায়ণগঞ্জে সাত, ময়মনসিংহের ভালুকায় দুই, গোপালগঞ্জে ৫৬, চট্টগ্রামে আট এবং কক্সবাজারে সাত প্লাটুন বিজিবি সদস্য দায়িত্ব পালন করছেন। এ ছাড়া চার প্লাটুন সদস্য মোতায়েনের জন্য প্রস্তুত রয়েছেন।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের নির্দেশে মোতায়েন করা বিজিবি সদস্যরা সংশ্লিষ্ট জেলা প্রশাসন ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছেন। গুরুত্বপূর্ণ স্থাপনা, শিল্পাঞ্চল ও বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা ও নজরদারি জোরদার করা হয়েছে। একই সঙ্গে বিশৃঙ্খলা, সহিংসতা এবং জননিরাপত্তার জন্য হুমকি হতে পারে—এমন কর্মকাণ্ড প্রতিরোধে কাজ করছেন তাঁরা।

মাঠপর্যায়ের পরিস্থিতি পর্যবেক্ষণ ও সমন্বয়ের জন্য বিজিবি সদর দপ্তরের মনিটরিং সেল থেকে প্রযুক্তিনির্ভর নজরদারি চালানো হচ্ছে। ড্রোন, বডি-ওর্ন ক্যামেরা ও অন্যান্য আধুনিক প্রযুক্তির মাধ্যমে পাওয়া সরাসরি ভিডিওচিত্র সার্বক্ষণিক পর্যবেক্ষণ করা হচ্ছে।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, সীমান্তে নিয়মিত দায়িত্ব পালনের পাশাপাশি দেশের অভ্যন্তরীণ আইনশৃঙ্খলা রক্ষায়ও পেশাদারিত্ব, শৃঙ্খলা ও ধৈর্যের সঙ্গে দায়িত্ব পালন করছে বিজিবি। সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা, স্বাভাবিক চলাচল ও দৈনন্দিন কার্যক্রম নির্বিঘ্ন রাখতে এবং যেকোনো অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় প্রয়োজনীয় সতর্কতামূলক ব্যবস্থা নেওয়া হচ্ছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard