শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৩০ অপরাহ্ন
সর্বশেষ
জিন্নাহর সমাধিতে স্পিকার হাফিজ উদ্দিন আহমদের শ্রদ্ধা ঢাকাসহ ৭ জেলায় ১২০ প্লাটুন বিজিবি মোতায়েন জিরকন হাইপারসনিক ক্ষেপণাস্ত্রবাহী পারমাণবিক সাবমেরিন নৌবাহিনীতে যুক্ত করল রাশিয়া নতুন মজুরি কাঠামোতে খুশি শ্রমিকরা, কর্মচঞ্চল গাজীপুর শিল্পাঞ্চল কুষ্টিয়ায় কুড়িয়ে পাওয়া ককটেল বিস্ফোরণে আহত ২ শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে জনগণ প্রতিহত করবে: জামায়াত আমির চট্টগ্রামের হেভেন সিটি মার্কেটে দোকান ছাড়াকে কেন্দ্র করে সংঘর্ষ, মামলা প্রস্তুতি নুসরাত তাবাসসুমের বাড়িতে অগ্নিকাণ্ড: অভিযুক্তদের দায়মুক্তি দিতে চান স্বরাষ্ট্রমন্ত্রী-এনসিপি সাঈদ খোকনের আরও ৫ দিনের রিমান্ড জাহাজে ধারাবাহিক সাইবার হামলা, সন্দেহের তীর ইরানের দিকে, দাবি যুক্তরাষ্ট্র

নতুন মজুরি কাঠামোতে খুশি শ্রমিকরা, কর্মচঞ্চল গাজীপুর শিল্পাঞ্চল

Reporter Name / ৫ Time View
Update : শনিবার, ২৮ নভেম্বর, ২০২৬, ৫:২৯ পূর্বাহ্ন

বেতন বৃদ্ধির দাবিতে চলা আন্দোলনের প্রায় এক মাস পর গাজীপুরের শিল্পাঞ্চলে স্বস্তি ফিরেছে। নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে যোগ দেওয়ায় কারখানাগুলোতে কর্মচাঞ্চল্য দেখা দিয়েছে এবং বন্ধ থাকা কারখানাগুলো আজ থেকে খুলে দেওয়া হয়েছে।

শনিবার (২৮ নভেম্বর) সকাল সাড়ে ৭টা থেকে সরেজমিনে দেখা গেছে, ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের নাওজোড়, কোনাবাড়ী, মৌচাক ও পল্লীবিদ্যুৎ এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের ভোগড়া, মালেকের বাড়ী, সালনা, বাংলাবাজার ও বাঘের বাজারসহ শ্রীপুরের মাওনা এলাকায় পোশাক কারখানার শ্রমিকরা কাজে যোগ দিচ্ছেন।

জানা গেছে, ন্যূনতম ৩০ হাজার টাকা মজুরির দাবিতে প্রায় এক মাস ধরে শ্রমিক আন্দোলনে উত্তপ্ত ছিল গাজীপুর। এতে শিল্পাঞ্চলের প্রায় ৭০ শতাংশ পোশাক কারখানায় উৎপাদন বন্ধ ছিল এবং প্রতিদিন বিক্ষোভের জেরে অর্ধশত কারখানা ছুটি দেওয়া হতো। মজুরি বোর্ডের ঘোষিত নতুন মজুরি মেনে নিয়ে শ্রমিকরা কাজে ফেরায় প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে শিল্পাঞ্চলে। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (সকাল ৯টা) জেলার কোথাও আন্দোলন, বিক্ষোভ বা সড়ক অবরোধের খবর পাওয়া যায়নি।

পল্লীবিদ্যুৎ এলাকার ডিভাইন গার্মেন্টসের শ্রমিক সিফাত, আরমান ও মিনা আক্তার বলেন, নতুন মজুরিতে তাঁরা খুশি; আর কোনো আন্দোলন চান না। সরকারকে ধন্যবাদ জানিয়ে তাঁরা বলেন, আজ থেকে আনন্দের সঙ্গে কাজ করবেন।

পোশাক শ্রমিক রাহিমা ও ইতি আক্তার বলেন, আগে যে বেতন পেতেন, তা দিয়ে মাসের খরচ চালাতে হিমশিম খেতেন; বাড়ি ভাড়া ও নিত্যপণ্যের দাম বেশি থাকায় কষ্ট হতো। তবে নতুন মজুরিতে তাঁরা খুশি এবং আর কষ্ট হবে না বলে আশা প্রকাশ করেন।

কালিয়াকৈর উপজেলার মৌচাক এলাকার সাদমা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম শওকত ইমরান বলেন, শ্রমিকরা আন্দোলন থেকে সরে এসে আনন্দের সঙ্গে কারখানায় যোগ দিচ্ছেন, এতে স্বস্তি ফিরেছে। তাঁর ভাষ্য, সরকারের নির্ধারিত বেতনে শ্রমিকরা খুশি; কারখানা সচল থাকলে মালিক ও শ্রমিক উভয়েই ভালো থাকবেন এবং পোশাক শিল্প এগিয়ে যাবে।

গাজীপুর শিল্প পুলিশ-২-এর পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন বলেন, আজ থেকে শ্রমিকরা কাজে মনোনিবেশ করবেন বলে আশা করা হচ্ছে। তবে যেকোনো বিশৃঙ্খলা এড়াতে গাজীপুরের গুরুত্বপূর্ণ এলাকায় আইনশৃঙ্খলা বাহিনীর টহল জোরদার করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard