রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ

গফরগাঁওয়ে বিদ্যালয়ে অনিয়মের অভিযোগে উত্তেজনা গাছ বিক্রি, পুকুর ভাড়া ও ভবন নির্মাণ নিয়ে প্রশ্ন; তদন্ত দাবি

Reporter Name / ৬৭ Time View
Update : বুধবার, ২২ এপ্রিল, ২০২৬, ৬:৩৩ অপরাহ্ন

রাকিবুল হাসান আহাদ, ক্রাইম রিপোর্টার: ময়মনসিংহে গফরগাঁও উপজেলার রসুলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ে আর্থিক অনিয়ম ও প্রশাসনিক দুর্বলতার অভিযোগে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীনের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে দ্রুত তদন্তের দাবি জানিয়েছেন স্থানীয় অভিভাবক ও সচেতন মহল।

অভিযোগ রয়েছে, বিদ্যালয় প্রাঙ্গণের একটি পুরাতন করই (কড়ুই) গাছ বিক্রি করে প্রাপ্ত অর্থের কোনো স্বচ্ছ হিসাব দেওয়া হয়নি। এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষিকা শাহনাজ পারভীন বলেন, তিনি গাছ বিক্রি করেছেন এবং সেই টাকা ব্যয় করা হয়েছে। তবে কী খাতে ব্যয় হয়েছে সে বিষয়ে বিস্তারিত জানাননি।

এছাড়া বিদ্যালয়ের পুকুর ভাড়া দিয়ে নিয়মিত অর্থ আদায়ের কথা জানা গেলেও সেই অর্থের ব্যবহার নিয়ে প্রশ্ন উঠেছে। স্থানীয়দের দাবি, ভাড়ার অর্থ বিদ্যালয়ের দৃশ্যমান উন্নয়নমূলক কাজে ব্যয় হয়নি।

স্থানীয় সূত্রে জানা যায়, বিদ্যালয়ের পুকুরের একটি অংশে একটি নতুন ভবন নির্মাণ করা হয়েছে। তবে এ নির্মাণকাজের অনুমোদন নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষিকা জমি সংক্রান্ত বিষয়ে কথা বলতে অপারগতা প্রকাশ করেন।

অভিযোগ রয়েছে, তিনি নিয়মিত বিদ্যালয়ে উপস্থিত থাকেন না এবং দায়িত্ব পালনে অনিয়ম করছেন, যার ফলে পাঠদান কার্যক্রম ব্যাহত হচ্ছে। তার শিক্ষাগত যোগ্যতা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়রা।

এ বিষয়ে উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ মোস্তফা কামাল বলেন, বিষয়গুলো তার জানা নেই। তাকে লিখিতভাবে জানালে তিনি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন।

এলাকাবাসীর দাবি, দ্রুত নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হোক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com