রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৩৭ অপরাহ্ন

বাড়লো গণপরিবহনের ভাড়া

Reporter Name / ৫০ Time View
Update : বৃহস্পতিবার, ২৩ এপ্রিল, ২০২৬, ৭:৩১ পূর্বাহ্ন

নিজস্ব  প্রতিবেদক: গণপরিবহনের ভাড়া প্রতি কিলেমিটারে ১১ পয়সা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের মন্ত্রী শেখ রবিউল আলম।বৃহস্পতিবার (২৩ এপ্রিল) সচিবালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা জানান।

সড়ক মন্ত্রী শেখ রবিউল আলম জানান, ডিজেলচালিত যানবাহনের ক্ষেত্রে এই ভাড়া সমন্বয় কার্যকর হবে। চট্টগ্রাম, আন্তঃজেলা ও মহানগর সকল ক্ষেত্রেই প্রতি কিলোমিটারে ১১ পয়সা করে ভাড়া বাড়ানো হয়েছে।একইসঙ্গে ডিটিসি (ঢাকা ট্রান্সপোর্ট করপোরেশন) এলাকাতেও এই বৃদ্ধি প্রযোজ্য হবে।
তিনি বলেন, তেলের দাম বাড়া-কমার সঙ্গে সামঞ্জস্য রেখে ভাড়া নির্ধারণের একটি নির্দিষ্ট ফর্মুলা আগে থেকেই রয়েছে।

সেই ফর্মুলা অনুসারেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ভবিষ্যতে তেলের দাম কমলে একই প্রক্রিয়ায় ভাড়াও কমানো হবে।
জানা গেছে, পরিবহন মালিক সমিতির পক্ষ থেকে শুরুতে প্রতি কিলোমিটারে প্রায় ২৮ পয়সা বাড়ানোর দাবি করা হয়। পরে আলোচনা ও সমন্বয়ের মাধ্যমে তা কমিয়ে ১১ পয়সা নির্ধারণ করা হয়।

নতুন সিদ্ধান্ত অনুযায়ী— ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ভাড়া বেড়ে দাঁড়াবে প্রতি কিলোমিটার ২.৫৩ টাকা (আগে ছিল ২.৪২ টাকা), আন্তঃজেলায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.২৩ টাকা (আগে ২.১২ টাকা), ডিটিসি এলাকায় প্রতি কিলোমিটার ভাড়া হবে ২.৪৩ টাকা (আগে ২.৩২ টাকা)।

মন্ত্রী আরও জানান, ন্যূনতম ভাড়া (৮ টাকা ও ১০ টাকা) অপরিবর্তিত থাকবে এবং তা বাড়ানো হবে না। এই সিদ্ধান্ত বৃহস্পতিবার (২৩ এপ্রিল) থেকেই কার্যকর হবে বলে জানিয়ে তিনি বলেন, শিগগিরই প্রজ্ঞাপন জারি করে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) এ বিষয়ে বিস্তারিত নির্দেশনা দেবে। সড়ক মন্ত্রী আশা প্রকাশ করে বলেন, নির্ধারিত ভাড়া বাস্তবায়নে সংশ্লিষ্ট সবাই দায়িত্বশীল ভূমিকা রাখবে এবং যাত্রীরা নির্ধারিত ভাড়ার বাইরে অতিরিক্ত অর্থ প্রদান করতে বাধ্য হবেন না।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com