রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১০ অপরাহ্ন
সর্বশেষ

উচ্চ রক্তচাপে দুপুরে এড়িয়ে চলুন ৩ খাবার

Reporter Name / ৮৩ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ৩:৪২ অপরাহ্ন

উচ্চ রক্তচাপ এখন অনেকেরই সাধারণ সমস্যা হয়ে দাঁড়িয়েছে। চিকিৎসকদের মতে, এই সমস্যাকে নিয়ন্ত্রণে রাখতে ওষুধের পাশাপাশি খাদ্যাভ্যাসেও সচেতন হওয়া জরুরি। বিশেষ করে দুপুরের খাবারে কিছু খাবার এড়িয়ে চললে রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা অনেক সহজ হতে পারে।

বিশেষজ্ঞদের মতে, প্রতিদিনের খাবারে কয়েকটি অভ্যাস বদলালেই উচ্চ রক্তচাপের ঝুঁকি অনেকটাই কমানো সম্ভব।

অতিরিক্ত লবণযুক্ত খাবার
অতিরিক্ত লবণ রক্তচাপ বাড়ানোর অন্যতম বড় কারণ। আচার, চিপস, ভাজা বাদাম বা বিভিন্ন ধরনের সংরক্ষিত খাবারে লবণের পরিমাণ বেশি থাকে। এসব খাবার শরীরে সোডিয়ামের মাত্রা বাড়িয়ে দেয়। ফলে রক্তচাপ দ্রুত বেড়ে যেতে পারে।

ভাজাপোড়া ও চর্বিযুক্ত খাবার ফ্রাই করা খাবার, পুরি, পরোটা বা বেশি চর্বিযুক্ত মাংস নিয়মিত খেলে রক্তনালীর ওপর চাপ পড়ে। এসব খাবারে চর্বির পরিমাণ বেশি থাকায় রক্তনালী সংকুচিত হতে পারে। ফলে রক্তচাপ বেড়ে যাওয়ার ঝুঁকি বাড়ে।

গরমে ঘি কি সত্যিই উপকারী?
অতিরিক্ত ভাত বা মিষ্টি জাতীয় খাবার

দুপুরে অনেক বেশি ভাত বা মিষ্টি খাওয়ার অভ্যাসও উচ্চ রক্তচাপের জন্য ক্ষতিকর হতে পারে। এতে শরীরের ওজন দ্রুত বাড়ে। যা রক্তচাপ নিয়ন্ত্রণে বাধা সৃষ্টি করে।

তাহলে দুপুরে কী খাবেন?

চিকিৎসকরা বলছেন, দুপুরের খাবারে লবণ কম দিয়ে রান্না করা সবজি রাখা ভালো। এর সঙ্গে শসা, টমেটো ও গাজরের সালাদ খাওয়া যেতে পারে। এছাড়া ডাল, মাছ বা মুরগির মতো হালকা প্রোটিনযুক্ত খাবার শরীরের জন্য উপকারী। ভাত খেতে চাইলে অল্প পরিমাণে খাওয়াই ভালো।

সঠিক খাদ্যাভ্যাস ও পরিমিত খাবারই উচ্চ রক্তচাপ নিয়ন্ত্রণে রাখার অন্যতম সহজ উপায় বলে মনে করছেন বিশেষজ্ঞরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com