রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন
সর্বশেষ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকদের দায়িত্বশীল হওয়ার আহ্বান”প্রতিমন্ত্রী

Reporter Name / ২৬ Time View
Update : শনিবার, ২৫ এপ্রিল, ২০২৬, ১:৩০ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির গৌরীপু প্রতিনিধিঃ
শুধু আধুনিক অবকাঠামো নির্মাণের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার প্রকৃত উন্নয়ন সম্ভব নয় বলে মন্তব্য করেছেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেইন। তিনি বলেন, শিক্ষার্থীদের কাঙ্ক্ষিত ফলাফল নিশ্চিত করতে পাঠদানের গুণগত মান বৃদ্ধি, নিয়মিত তদারকি এবং অভিভাবক-শিক্ষকদের সমন্বিত উদ্যোগ অপরিহার্য।
শনিবার (২৫ এপ্রিল) ময়মনসিংহের গৌরীপুর উপজেলার পাছার উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত ভবনের উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী জানান, সরকার দেশের প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানে আধুনিক অবকাঠামো উন্নয়নে কাজ করছে। তবে এই উন্নয়নের প্রকৃত সুফল পেতে হলে শিক্ষকদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
তিনি বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফল নিশ্চিত করা শিক্ষকদের নৈতিক দায়িত্ব। একই সঙ্গে সন্তানকে বিদ্যালয়ে পাঠানো এবং তাদের শিক্ষার সুযোগ নিশ্চিত করা অভিভাবকদের কর্তব্য। আর সেই শিক্ষার্থীদের সুশিক্ষিত নাগরিক হিসেবে গড়ে তোলার দায়িত্ব শিক্ষকদের ওপর বর্তায়। এ দায়িত্ব পালনে ব্যর্থ হলে সংশ্লিষ্টদের জবাবদিহির আওতায় আনা হবে বলেও তিনি সতর্ক করেন।
শিক্ষকদের উদ্দেশে তিনি আরও বলেন, গৌরীপুরে পাশের হার বৃদ্ধি এবং শিক্ষার মান উন্নয়ন নিশ্চিত করতে হবে। আগামী বছরে ফলাফল সন্তোষজনক না হলে প্রয়োজনীয় প্রশাসনিক ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন তিনি।
অনুষ্ঠানে উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সম্মিলিতভাবে শিক্ষার মানোন্নয়নে কাজ করার আহ্বান জানান প্রতিমন্ত্রী।
গৌরীপুর উপজেলা বিএনপির সদস্য আবুল খায়েরের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা আফিয়া আমিন পাপ্পা, সহকারী কমিশনার (ভূমি) সুনন্দা সরকার প্রমা, ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সভাপতি ও গৌরীপুর উপজেলা বিএনপির সিনিয়র সদস্য অ্যাডভোকেট মো. নূরুল হকসহ স্থানীয় রাজনৈতিক ও সামাজিক ব্যক্তিবর্গ।
এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির ভারপ্রাপ্ত আহ্বায়ক হাবিবুল ইসলাম খান শহীদ,যুগ্ম আহ্বায়ক আব্দুস সোবহান সুলতান ও আলহাজ্ব আব্দুর রহমান বাবুল,পৌর বিএনপির আহ্বায়ক আলী আকবর আনিস বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক ফজলুল হক স্থানীয় গণ্যমান্য ব্যক্তি অভিভাবক ও শিক্ষার্থীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com