রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ

গুজরাটকে দেড়শ ছাড়ানো লক্ষ্য দিল লখনৌ

Reporter Name / ১৫ Time View
Update : রবিবার, ১২ এপ্রিল, ২০২৬, ২:৪২ অপরাহ্ন

গুরুত্বপূর্ণ ম্যাচে দায়িত্ব নিতে পারলেন না লখনৌ সুপার জায়ান্টসের ব্যাটাররা। ভালো শুরুর পরও ইনিংস বড় করতে পারেননি কেউ। গুজরাট টাইটান্সের এক প্রশিধ কৃষ্ণার বলেই যেন চোখে সরষে ফুল দেখেছে তারা। এতে বিপর্যয়ে পড়ে লখনৌ। কোনোমতে দেড়শ পার করেছে তারা।

আজ রোববার (১২ এপ্রিল) ভারতরত্ন স্টেডিয়ামে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৬৪ রান করেছে লখনৌ সুপার জায়ান্টস।

টস হেরে ব্যাটিংয়ে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারায় লখনৌ সুপার জায়ান্টস। পুরো ইনিংসে ২০ পেরোনো রান করতে পেরেছে মোটে একজন ব্যাটার। বাকিরা ভালো শুরু পেলেও ইনিংস বড় করতে পারেননি। ২০ রানের কাছাকাছি করেছেন চারজন ব্যাটার।

ইনিংসের সূচনা করতে নেমে দলীয় মাত্র ১৪ রানের মাথায় ফেরেন মিচেল মার্শ। সেটাই শুরু, এরপর নিয়মিত বিরতি দিয়ে সাজঘরের পথ দেখেন লখনৌর ব্যাটাররা।

তিন নম্বরে নেমে ভালো শুরুর পর ১১ বলে ১৮ রান করে ফেরেন রিশাভ পন্থ। এরপর বিদায় নেন ইনিংসে সর্বোচ্চ ২১ বলে ৩০ রান করা এইডেন মার্করাম।

এরপর নিকোলাস পুরান ২১ বলে ১৯, আব্দুল সামাদ ২২ বলে ১৮, মুকুল চৌধুরী ১৪ বলে ১৮, জর্জ লিন্ডে ১০ বলে ১৬ রান করেন। শেষ দিকে ৫ বলে ১২ রান করে দলের রান ১৬০ পার করেন মোহাম্মদ সামি।

গুজরাটের হয়ে সর্বোচ্চ চারটি উইকেট শিকার করেন প্রশিধ কৃষ্ণা। দুইটি উইকেট নেন অশোক শর্মা। আর একটি করে উইকেট যায় মোহাম্মদ সিরাজ ও কাগিসো রাবাদার ঝুলিতে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com