রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ

বাস ভাড়ার নতুন তালিকা প্রকাশ, ঢাকায় সর্বনিম্ন ১০ টাকা

Reporter Name / ৩০ Time View
Update : রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬, ৬:৩২ পূর্বাহ্ন

জ্বালানি তেলের মূল্য বৃদ্ধির পর বাস-মিনিবাসের নতুন ভাড়ার তালিকা প্রকাশ করেছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। ঢাকা ও চট্টগ্রাম মহানগর এবং ঢাকার আশপাশের জেলার সঙ্গে আন্তঃজেলা ও দূরপাল্লার বাস ভাড়ার তালিকাও প্রকাশ করা হয়েছে।ডিজেলসহ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির কারণে গত ২৩ এপ্রিল সরকার সব ধরনের বাসের ভাড়া প্রতি কিলোমিটারে ১১ পয়সা বৃদ্ধির ঘোষণা দেয়। ওইদিন থেকেই নতুন ভাড়া কার্যকর হওয়ার কথা থাকলেও বিআরটিএ শনিবার (২৫ এপ্রিল) ভাড়ার নতুন তালিকা প্রকাশ করেছে।

তবে রাজধানীতে গত দুই দিন আগের ভাড়াতেই বাস চলেছে।ভাড়ার নতুন তালিকা অনুযায়ী, রাজধানীতে সর্বনিম্ন ভাড়া ১০ টাকা নির্ধারণ করা হয়েছে।ভাড়া ভগ্নাংশের ক্ষেত্রে ৫০ পয়সার বেশি হলে ১ টাকা যুক্ত হবে। ৫০ পয়সার কম হলে সেটা নেওয়া যাবে না।

তবে গ্যাসচালিত বাসের ক্ষেত্রে নতুন ভাড়া কার্যকর হবে না।
ঢাকা মহানগরের ভাড়া

রাজধানীর ফুলবাড়িয়া বা গুলিস্তান থেকে গাজীপুরের মোট দূরত্ব সাড়ে ৪১ কিলোমিটার। প্রতি কিলোমিটারে ভাড়া ২ টাকা ৫৩ পয়সা। ফুলবাড়িয়া বা গুলিস্তান থেকে গাজীপুর পর্যন্ত গেলে ভাড়া হবে ১০৫ টাকা। ফুলবাড়িয়া থেকে মগবাজার পর্যন্ত সর্বনিম্ন ভাড়া, অর্থাৎ ১০ টাকায় যাতায়াত করতে পারবে। এর বেশি যাতায়াত করলে বাড়তি কিলোমিটার হিসাবে ভাড়া যুক্ত হবে।

মিরপুরের চিড়িয়াখানা থেকে শ্যামলী, আসাদ গেট, ফার্মগেট ও প্রেসক্লাব হয়ে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারের পথের দূরত্ব ২১ কিলোমিটার। এই পথে শুরু থেকে শেষ পর্যন্ত ভাড়া গুনতে হবে ৫৩ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা দিয়ে একজন যাত্রী চিড়িয়াখানা থেকে টেকনিক্যাল মোড় পর্যন্ত যাতায়াত করতে পারবেন।

চট্টগ্রাম মহানগরের ভাড়া

চট্টগ্রাম মহানগরের কালুরঘাট ব্রিজ থেকে চট্টগ্রাম নিউমার্কেট পর্যন্ত মোট দূরত্ব ১৪ কিলোমিটার। প্রতি কিলোমিটারে ২ টাকা ৫৩ পয়সা হিসাবে ভাড়া হবে ৩৫ টাকা। সর্বনিম্ন ১০ টাকা ভাড়ায় চকবাজার মসজিদ থেকে নিউমার্কেট পর্যন্ত পথ চলাচল করা যাবে।

চট্টগ্রাম নিউমার্কেট থেকে বিমানবন্দর পর্যন্ত পথের দূরত্ব ১৮ দশমিক ৬ কিলোমিটার। এ পথে গেলে মোট ভাড়া পড়বে ৪৭ টাকা। সর্বনিম্ন ভাড়া ১০ টাকা দিয়ে যাওয়া যাবে নিউমার্কেট থেকে বাদামতলী পর্যন্ত।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com