রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:৫২ পূর্বাহ্ন
সর্বশেষ
গফরগাঁওয়ে নিগুয়ারী কৃষক দলের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, অস্ত্রোপাচারে অবহেলার অভিযোগ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান

কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু

অনলাইন ডেস্ক / ১৪ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ৫:২৫ পূর্বাহ্ন

কক্সবাজারের ইনানী মেরিন ড্রাইভ-সংলগ্ন পাটোয়ারটেক সমুদ্রসৈকত এলাকার ‘টুপটুপ রিসোর্টে’ ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় ৬ জন পর্যটকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।শনিবার (১৭ অক্টোবর) সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুনে পুরো রিসোর্টটি পুড়ে ছাই হয়ে গেছে এবং ধ্বংসস্তূপের নিচে আরও হতাহতের আশঙ্কা করছে উদ্ধারকারী দল।ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা দোলন আচার্য ঘটনাস্থল থেকে ছয়টি মরদেহ উদ্ধারের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, নিহত ব্যক্তিরা সবাই ওই রিসোর্টে ছুটি কাটাতে আসা পর্যটক বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম ও বিস্তারিত পরিচয় জানা সম্ভব হয়নি।

ফায়ার সার্ভিস ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার সকালে হঠাৎ করেই রিসোর্টটিতে আগুনের লেলিহান শিখা দেখা যায়। মুহূর্তের মধ্যেই আগুন পুরো রিসোর্টে ছড়িয়ে পড়ে। খবর পেয়ে সকাল ৮টার দিকে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নেভানোর কাজ শুরু করে। দমকলকর্মীদের প্রায় দুই ঘণ্টার আপ্রাণ চেষ্টার পর সকাল ১০টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

বর্তমানে ঘটনাস্থলে ফায়ার সার্ভিসের কর্মীদের নেতৃত্বে নিবিড় উদ্ধার কার্যক্রম চলছে। ছুটির দিন হওয়ায় ঘটনার সময় রিসোর্টটিতে ঠিক কতজন পর্যটক ও কর্মচারী অবস্থান করছিলেন, তা এখনো নিশ্চিত করতে পারেনি কর্তৃপক্ষ। অগ্নিকাণ্ডের সঠিক কারণ জানতে ফায়ার সার্ভিস ও স্থানীয় প্রশাসনের পক্ষ থেকে তদন্ত শুরু করা হয়েছে। ঘটনাস্থলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়েছে এবং পরিস্থিতি নিয়ন্ত্রণে কাজ করছে প্রশাসন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard