শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ০৮:৫৯ অপরাহ্ন
সর্বশেষ
গফরগাঁওয়ে নিগুয়ারী কৃষক দলের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ সালাম মাহমুদ টিভি উপস্থাপনায় ” প্রধান বিচারপতি সৈয়দ মাহবুব মোর্শেদ স্মৃতি অ্যাওয়ার্ড” এ ভূষিত নাগেশ্বরীতে সিজারের পর প্রসূতির মৃত্যু, অস্ত্রোপাচারে অবহেলার অভিযোগ কক্সবাজারে রিসোর্টে আগুন, ৬ পর্যটকের মৃত্যু বাসযোগ্য বাংলাদেশ গড়তে সবাইকে এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর কুড়িগ্রামে মেধাবী শিক্ষার্থীদের মাঝে বিনামূল্যে পাঠ্যবই বিতরণ ফরিদপুরের আলফাডাঙ্গায় ৩য় শ্রেণির শিক্ষার্থীকে ধর্ষণ: যুবকের মৃত্যুদণ্ড ও ২ লাখ টাকা জরিমানা প্রশ্ন ফাঁসকাণ্ডে আবেদপুত্র সিয়ামের ৪ বছরের কারাদণ্ড প্রাথমিক স্বাস্থ্যসেবায় জোর দিচ্ছে সরকার ৪০ দিনের যুদ্ধের পর আরও উন্নত অস্ত্র অর্জন করেছে ইরান

গফরগাঁওয়ে নিগুয়ারী কৃষক দলের আলোচনা সভা ও প্রতিবাদ সমাবেশ

Reporter Name / ৮ Time View
Update : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬, ২:১৭ অপরাহ্ন

রাকিবুল হাসান আহাদ,নিজস্ব প্রতিনিধিঃ
ময়মনসিংহের দক্ষিণ গফরগাঁওয়ে আওয়ামী লীগের গোপন তৎপরতা, দেশবিরোধী ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা এবং মাদকের বিরুদ্ধে প্রতিবাদ ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১৭ অক্টোবর) বিকেলে গফরগাঁও উপজেলার নিগুয়ারী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের কুরচাই বাজার ঈদগাহ মাঠে ইউনিয়ন কৃষক দলের উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
নিগুয়ারী ইউনিয়ন কৃষক দলের সভাপতি প্রার্থী ইব্রাহিম মৃধার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা যুবদলের সাবেক অন্যতম সদস্য ও নিগুয়ারী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ইয়াসিন খান। অনুষ্ঠান সঞ্চালনা করেন দক্ষিণ গফরগাঁও উপজেলা ছাত্রদলের সভাপতি প্রার্থী আবদুল্লাহ খান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুবদল নেতা মকসুদ খান, স্বেচ্ছাসেবক দলের নিগুয়ারী ইউনিয়নের আহ্বায়ক প্রার্থী রুহুল খান, যুবদল নেতা জামালসহ স্থানীয় নেতাকর্মীরা।
প্রধান অতিথির বক্তব্যে ইয়াসিন খান বলেন, দেশের বিরুদ্ধে যেকোনো ষড়যন্ত্র, সন্ত্রাস ও নৈরাজ্য সৃষ্টির অপচেষ্টা প্রতিহত করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে। এলাকার শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং মাদকমুক্ত সমাজ গঠনে দলমত-নির্বিশেষে সবাইকে এগিয়ে আসতে হবে। তরুণ সমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা করতে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।
তিনি আরও বলেন, গফরগাঁওয়ের উন্নয়নের ধারাবাহিকতা বজায় রাখা, স্থানীয় সংসদ সদস্য আখতারুজ্জামান বাচ্চুর হাতকে শক্তিশালী করা এবং নিগুয়ারী ইউনিয়ন বিএনপির সাংগঠনিক ভিত্তি আরও সুদৃঢ় করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
সভায় বক্তারা বলেন, ফ্যাসিবাদের অবশিষ্টাংশের যেকোনো নৈরাজ্য ও ষড়যন্ত্রমূলক কর্মকাণ্ডের বিরুদ্ধে সোচ্চার থাকতে হবে। একই সঙ্গে এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা, মাদক নির্মূল এবং উন্নয়নের ধারা অব্যাহত রাখতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা।
অনুষ্ঠানে নিগুয়ারী ইউনিয়ন বিএনপি, কৃষক দল এবং বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীসহ স্থানীয় বিপুলসংখ্যক মানুষ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com
PhotoCard Icon
Create PhotoCard
PhotoCard Icon
Create PhotoCard