রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৯ অপরাহ্ন
সর্বশেষ

কবিতা,তৈল সমাচার” কবি এফ আর কামাল

Reporter Name / ৪৬ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:৫৫ অপরাহ্ন

🌹🌹 তেল সমাচার 🌹🌹

মোটর সাইকেলের লম্বা লাইন
তেলের পাম্পে ভিড়,
এগিয়ে যায় একজন একজন
গতিটা খুব ধীর।
চলছে এক মহা তামাশা
রোদে পুড়ে ছাই,
অর্ধেক লাইন যেতেই বলে
তেল আর নাই।
নামী দামি মানুষ সবাই
কষ্টের নাই শেষ,
সবার মুখে একই কথা
হায়রে সোনার বাংলাদেশ।
তেল নিয়ে হয় কাড়াকাড়ি
কোথাও আবার মারামারি,
পুলিশ এসে থামিয়ে রাখে
না হয় যেন বাড়াবাড়ি।
দেখছি সবাই লম্বা সারি
কারো মুখে পাকনা দাড়ি,
যুবকরা তো আছেই আছে
সাথে আছে বঙ্গ নারী।
যুদ্ধের রেশ মোদের দেশে
বিরোধীরা মুচকি হাসে,
সরকারি দল হিসাব কষে
কী জানি হয় পরিশেষে।
যাচ্ছে দিন এমনি করে
তেলের পিছে ঘুরেফিরে,
কেউবা বলে রাগের স্বরে
বাইকটা দিব বিক্রি করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com