মদন (নেত্রকোনা) প্রতিনিধি :
নেত্রকোনা-৪ আসনের মাননীয় সংসদ সদস্য ও সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর-এর নির্দেশনায় মদন উপজেলায় কৃষকের পাশে দাঁড়িয়ে ধান কাটার কর্মসূচি পালন করেছে উপজেলা কৃষক দল।
শুক্রবার (২৪ এপ্রিল ২০২৬) উপজেলার উতিপুর হাওরে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। এতে নেতৃত্ব দেন উপজেলা কৃষক দলের সভাপতি গোলাম মোস্তফা মজলিস। উপস্থিত ছিলেন উপজেলা কৃষক দলের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার, পৌর কৃষক দলের সাধারণ সম্পাদক শেখ বদরুল ইসলামসহ বিভিন্ন ইউনিয়ন কৃষক দলের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।
কর্মসূচিতে কৃষক দলের নেতাকর্মীরা হাওরের পানিবন্দি ও শ্রমিক সংকটে বিপাকে পড়া কৃষকদের ধান কেটে সহযোগিতা করেন। এসময় তারা বলেন, কৃষকের দুঃসময়ে পাশে দাঁড়ানোই তাদের মূল লক্ষ্য এবং ভবিষ্যতেও এ ধরনের সহায়তামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।
স্থানীয় কৃষকরা এ উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্টদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।