রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ

গভীর রাতে পুলিশের অভিযানে ইয়াবাসহ একই পরিবারের ৩ নারী আটক

Reporter Name / ৪৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৩১ অপরাহ্ন

স্টা রিপোর্টার:

নেত্রকোনা মডেল থানা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানে ১ হাজার পিস ইয়াবা, ল্যাপটপ, মোবাইল ফোন ও নগদ ৪৬ হাজার টাকাসহ তিন নারী মাদক কারবারিকে আটক করা হয়েছে।

আটকরা হলেন— টুম্পা আক্তার (২৫), রেজিয়া (৪০) ও সোনিয়া আক্তার (২৫)। তারা নেত্রকোনা সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং এলাকার একই পরিবারের সদস্য।

আজ সোমবার (২৭ এপ্রিল) দুপুরে এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেন নেত্রকোনা মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আল মামুন সরকার।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সুপার তরিকুল ইসলামের দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) স্বজল কুমার সরকার ও ওসি আল মামুন সরকারের তত্ত্বাবধানে এসআই মোশাররফ ও তৌফিকের নেতৃত্বে একটি চৌকস দল রবিবার দিবাগত গভীর রাতে অভিযান চালায়।

অভিযানে সদর উপজেলার চল্লিশা ইউনিয়নের রাজেন্দ্রপুর লেভেল ক্রসিং সংলগ্ন এলাকা থেকে ১ হাজার পিস ইয়াবা, দুটি ল্যাপটপ, ১২টি মোবাইল ফোন এবং মাদক বিক্রির নগদ ৪৬ হাজার টাকাসহ তাদের আটক করা হয়।

আটককৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। পরে তাদের আদালতে পাঠানো হলে বিচারক জামিন নামঞ্জুর করে জেল হাজতে পাঠানোর নির্দেশ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com