রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৫ অপরাহ্ন
সর্বশেষ

পটুয়াখালীর এমপিওভুক্ত কলেজে চরম অনিয়ম: ৪০ শিক্ষকের মধ্যে উপস্থিত মাত্র ২, নেই শিক্ষার্থী

Reporter Name / ৬৬ Time View
Update : বুধবার, ২৯ এপ্রিল, ২০২৬, ৭:৫২ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিনিধি: পটুয়াখালীর বশাক বাজার এলাকায় অবস্থিত একটি এমপিওভুক্ত কলেজে চরম অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয়দের দাবি, ২৬ এপ্রিল ২০২৬ তারিখে সরেজমিনে দেখা গেছে কলেজে ৪০ জন শিক্ষকের মধ্যে মাত্র ২ জন উপস্থিত ছিলেন।এছাড়া অধ্যক্ষ সাইয়েদ আহাম্মাদ কলেজের মোট ৫/৬টি শ্রেণিকক্ষ। কোনো ছাত্র-ছাত্রীর উপস্থিতি ছিল না বলেও দেখা যায়।

এতে শিক্ষা কার্যক্রমের চরম অব্যবস্থাপনা ও স্থবিরতা প্রকাশ পেয়েছে বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।অধ্যক্ষের চেয়ার দেখে তো প্রতিবেক হতভম্ব। চেয়ারে মাক্রশার চাল বুনে আছে। হাজিরা খাতায় দেখতে পেলাম ,খাতা টা ২০২৫ সালের। ২০২৬ সালের কোন খাতা নেই।

স্থানীয়দের আরও অভিযোগ, দীর্ঘদিন ধরে কলেজে নিয়মিত ক্লাস কার্যক্রম সঠিকভাবে পরিচালিত হচ্ছে না। নিয়োগ প্রক্রিয়ায় অনিয়ম, শিক্ষক নিয়োগে দুর্নীতি এবং প্রশাসনিক অব্যবস্থাপনার অভিযোগও উঠেছে।এছাড়া জমি দখলের প্রস্তুতি এবং ক্যাম্পাসে শৃঙ্খলাজনিত নানা সমস্যার অভিযোগও স্থানীয়দের পক্ষ থেকে তুলে ধরা হয়েছে।

স্থানীয় মোসাম্মৎ তাসহমিনা বলেন, কলেজে দীর্ঘদিন ধরে এসব অনিয়ম জমি জোরপূর্বক দখলের চেষ্টা চললেও কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। তিনি দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান। এ বিষয়ে কলেজ কর্তৃপক্ষের বক্তব্য পাওয়া যায়নি। স্থানীয়রা প্রশাসনের কাছে স্মারকলিপি হস্তান্তর সহ হস্তক্ষেপ ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন।
চলমান —


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com