রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

মদনে বর্ণাঢ্য আয়োজনে পহেলা বৈশাখ উদযাপন, শোভাযাত্রায় মানুষের ঢল

Reporter Name / ১৩৮ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ১:৩৪ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি : বাংলা নববর্ষ ১৪৩৩ উদযাপন উপলক্ষে নেত্রকোনার মদন উপজেলায় বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে পহেলা বৈশাখ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে উপজেলা প্রশাসনের উদ্যোগে এক বর্ণিল বৈশাখী শোভাযাত্রা বের করা হয়।
মঙ্গলবার সকালে উপজেলার বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ঐতিহ্যবাহী লাল-সাদা পোশাকে শোভাযাত্রায় অংশগ্রহণ করেন। শোভাযাত্রাটি উপজেলা চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার উপজেলা চত্বরে এসে শেষ হয়। পরে মুক্তমঞ্চে অনুষ্ঠিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা বেদবতী মিস্ত্রী। উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাওলিন নাহার, উপজেলা বিএনপি সভাপতি নুরুল আলম তালুকদার, সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম আকন্দ, সিনিয়র সহ-সভাপতি আবু তাহের আজাদ (চেয়ারম্যান, ১নং কাইটাইল ইউনিয়ন পরিষদ), কৃষি কর্মকর্তা মাহমুদুল হাসান মিজান, মদন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হাসনাত জামান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহম্মদ সেকুল, তিয়শ্রী ইউপি চেয়ারম্যান মজিবুর মাস্টার, ফতেপুর ইউপি চেয়ারম্যান সামিউল হায়দার শফিসহ স্থানীয় জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক ও সাধারণ জনগণ।
শোভাযাত্রায় অংশগ্রহণকারীরা লাল-সাদা পোশাকে সজ্জিত হয়ে বাঙালির ঐতিহ্য তুলে ধরেন। ব্যানার, ফেস্টুন ও রঙিন মুখোশ শোভাযাত্রাকে করে তোলে আরও প্রাণবন্ত ও আকর্ষণীয়।
এছাড়াও উপজেলা প্রশাসনের আয়োজনে দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ খেলা ও আলোচনা সভার আয়োজন করা হয়। আয়োজকরা জানান, বাঙালির হাজার বছরের সংস্কৃতি ও ঐতিহ্য নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই এ ধরনের আয়োজন করা হয়েছে।
উৎসবমুখর পরিবেশে বাংলা নববর্ষকে বরণ করে নিতে পেরে আনন্দ প্রকাশ করেন অংশগ্রহণকারীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com