রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৪ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

মদনে আদালতের নিষেধাজ্ঞা অমান্য করে ঘর নির্মাণের অভিযোগ

Reporter Name / ৬৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৩:০৬ অপরাহ্ন

মদন (নেত্রকোনা) প্রতিনিধি: নেত্রকোনার মদন উপজেলায় বিতর্কিত জমিতে আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা করে ঘর নির্মাণের অভিযোগ উঠেছে। উপজেলার নায়েকপুর ইউনিয়নের আলমশ্রী গ্রামে এ ঘটনা ঘটে। জানা যায়, উপজেলার আলমশ্রী গ্রামের মৃত ফজলুর রহমানের পুত্র মহর উদ্দিন একই গ্রামের আব্দুল খালেক, আব্দুল মালেখসহ ৮ জনের বিরুদ্ধে গত ৮ এপ্রিল ২০২৬ ইং তারিখে নেত্রকোনা বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে একটি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে মদন থানার এএসআই (নিঃ) মোঃ মজিবর রহমানকে দায়িত্ব দেন। পরবর্তীতে গত ১৬ এপ্রিল ২০২৬ ইং তারিখে আদালতের নির্দেশে এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে ফৌজদারি কার্যবিধির ১৪৫ ধারা মোতাবেক সংশ্লিষ্ট জমিতে নোটিশ জারি করা হয়। নোটিশে উল্লেখ করা হয়, আদালতের চূড়ান্ত রায় না আসা পর্যন্ত উক্ত জমিতে কোনো পক্ষই কোনো ধরনের কার্যক্রম পরিচালনা করতে পারবে না। অভিযোগ রয়েছে, আদালতের এই নিষেধাজ্ঞা অমান্য করে আব্দুল খালেক ও আব্দুল বারেক গংরা ওই জমিতে ঘর নির্মাণ করছেন। শনিবার সরেজমিনে আলমশ্রী গ্রামে গিয়ে দেখা যায়, মহর উদ্দিনের বসতঘরের একাংশ ভাঙচুর করে সেখানে নতুন ঘর নির্মাণের কাজ চলছে। এ বিষয়ে আব্দুল খালেক বলেন, “যে জমিতে আমরা ঘর নির্মাণ করছি, সেটি আমাদের নিজস্ব জমি। এই জমি নিয়ে কোনো মামলা নেই।” এ ব্যাপারে মদন থানার অফিসার ইনচার্জ (ওসি) হাসনাত জামান বলেন, “বিষয়টি আদালত সংশ্লিষ্ট। কেউ যদি আদালতের আদেশ অমান্য করে, তাহলে তা আদালতকে লিখিতভাবে জানাতে হবে। তবে আইনশৃঙ্খলার অবনতি হলে অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com