রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:২৭ অপরাহ্ন
সর্বশেষ

টঙ্গী পশ্চিম থানার সাফল্য—দ্রুত অভিযানে অপহৃত উদ্ধার, ৫ অপহরণকারী গ্রেফতার

Reporter Name / ১১৪ Time View
Update : শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ৪:৫৬ অপরাহ্ন

গাজীপুর মহানগর প্রতিনিধি: এ এম লিটন: গাজীপুর মেট্রোপলিটন পুলিশের অপরাধ দক্ষিণ বিভাগের আওতাধীন টঙ্গী পশ্চিম থানা আবারও তাদের পেশাদারিত্ব, দক্ষতা ও তৎপরতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছে। গত ১৮ এপ্রিল ২০২৬ তারিখে মোঃ শাকিল মিয়া (২৭) তার বড় ভাই জাকির হোসেন (৪০) অপহরণের ঘটনায় টঙ্গী পশ্চিম থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। জানা যায়, দক্ষিণ আরিচপুর এলাকায় আব্দুল্লাহপুর ফ্লাইওভারের উপর থেকে সংঘবদ্ধ একটি চক্র তাকে অপহরণ করে নিয়ে যায়।

অভিযোগ পাওয়ার পরপরই টঙ্গী পশ্চিম থানা পুলিশ কোনো ধরনের বিলম্ব না করে দ্রুত তদন্তে নামে। আধুনিক তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তৎপরতার সমন্বয়ে অল্প সময়ের মধ্যেই অপহরণকারী চক্রের অবস্থান শনাক্ত করা হয়। পরবর্তীতে টাঙ্গাইল জেলার মির্জাপুর থানার বিভিন্ন এলাকায় সফল অভিযান পরিচালনা করে ৫ জন অপহরণকারীকে গ্রেফতার করা হয় এবং তাদের হেফাজত থেকে অপহৃত জাকির হোসেনকে নিরাপদে উদ্ধার করা হয়।
এই সফল অভিযানের মাধ্যমে টঙ্গী পশ্চিম থানা প্রমাণ করেছে—
✔ অপরাধ দমনে তারা সর্বদা সচেষ্ট
✔ যে কোনো চ্যালেঞ্জ মোকাবেলায় তারা প্রস্তুত
✔ জনগণের নিরাপত্তা নিশ্চিতে তারা নিরলসভাবে কাজ করে যাচ্ছে
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
টঙ্গী পশ্চিম থানার এ ধরনের সাহসী ও সফল অভিযান জনমনে আস্থা বৃদ্ধি করেছে এবং আইনশৃঙ্খলা রক্ষায় তাদের দৃঢ় অবস্থানকে আরও শক্তিশালী করেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com