রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০২ অপরাহ্ন
সর্বশেষ

মদনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা

Reporter Name / ৬০ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ এপ্রিল, ২০২৬, ৩:১৯ অপরাহ্ন

মদন(নেত্রকোনা)প্রতিনিধি : নেত্রকোনার মদনে এস এস সি পরীক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার মদন শহীদ স্মরনিকা পাইলট বালিকা উচ্চ বিদ্যালয়ে বিদায়ী সংবর্ধনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এর আগে বিদ্যালয়টির সভাপতি আক্কাস উদ্দিন তালুকদারের সভাপতিত্বে সংবর্ধনা অনুষ্ঠানে বক্তব্য রাখেন, উপজেলা বিএনপির সভাপতি নূরুল আলম তালুকদার, মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার মতিউর রহমান, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সাইফ আহমেদ সেকুল, জোবাইদা রহমান মহিলা ডিগ্রী কলেজ সহযোগী অধ্যাপক মোখলেছুর রহমান,একাডেকি সুপার ভাইজার জোসনা আক্তার, অভিভাবক সদস্য আবু তাহের আজাদ প্রমূখ। শিক্ষার্থীদের পক্ষে মানপত্র পাঠ করে ৯ম শ্রেণির শিক্ষার্থী মারিয়া আক্তার। এবার উক্ত বিদ্যালয় থেকে ৬০ জন শিক্ষার্থী এস এস সি পরীক্ষায় অংশ নেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com