রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৯ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

আমরা যুদ্ধকে ভয় পাই না: তেহরানে সমাবেশে ইরানিরা

Reporter Name / ২৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৬:২১ পূর্বাহ্ন

ইরান সরকারের সমর্থনে তেহরানে সমাবেশ করেছেন হাজার হাজার মানুষ। ইরানি কর্মকর্তাদের পিছু না হটার আহ্বান জানান সমাবেশে অংশগ্রহণকারীরা।

মাসুমেহ আলিমোহাম্মাদি নামে একজন বার্তা সংস্থা রয়টার্সকে বলেন, ‘যুক্তরাষ্ট্র এখন পর্যন্ত আমাদের কাছে করা কোনো প্রতিশ্রুতি বা আমাদের সাথে স্বাক্ষরিত কোনো চুক্তিই রক্ষা করেনি। কাজেই আমরা আশা করি যে কূটনৈতিক পথ যেকোনোভাবেই এগিয়ে নিয়ে যেতে হবে। তবে যুক্তরাস্ট্রের প্রতি আমাদের পূর্ণ অবিশ্বাস নিয়েই এগোনো উচিত, কারণ দেশটি এখন পর্যন্ত তার কোনো প্রতিশ্রুতিই পূরণ করেনি।’

তেলের বাজার উন্মুক্ত না হলে দিতে হবে খেসারত: ইরানতেলের বাজার উন্মুক্ত না হলে দিতে হবে খেসারত: ইরানহামিদরেজা হেইদারি বলেন, ইরানিরা ‘যুদ্ধকে ভয় পায় না’। তিনি বলেন, ‘শুধু একটি নয়, আমাদের দেশের বিরুদ্ধে ক্রমাগত হামলা চালানো হলেও আমরা অবশ্যই আরো বেশি শক্তি ও কর্তৃত্ব নিয়ে এগিয়ে যাব। কিন্তু আমার মতে, যেভাবে পরিস্থিতি তৈরি হচ্ছে, তাতে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের কাছে ইরানের দাবি মেনে নেওয়া ছাড়া আর কোনো বিকল্প নেই।’

নেগিন ঘোলিজাদে তার সরকারকে যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে প্রতিরোধ অব্যাহত রাখার আহ্বান জানান।

তিনি বলেন, ‘আমরা এই ব্যক্তির (ট্রাম্পের) সঙ্গে কেবল তখনই শান্তি স্থাপন করতে পারব, যখন তিনি নতি স্বীকার করতে বাধ্য হবেন, ঠিক যেমনটা দুই সপ্তাহ আগে হয়েছিলেন। যে রাতে তিনি আমাদের প্রস্তর যুগে ফিরিয়ে নিয়ে যেতে চেয়েছিলেন, সেই রাতেই তিনি পিছু হটেছিলেন।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com