রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:১০ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

মার্কিন অবরোধ ভেঙে দক্ষিণের বন্দরে ইরানি জাহাজ

Reporter Name / ৩৭ Time View
Update : মঙ্গলবার, ২১ এপ্রিল, ২০২৬, ২:২৩ অপরাহ্ন

ইরানের সামরিক বাহিনী জানিয়েছে, একটি ইরানি তেল বহনকারী জাহাজ মার্কিন অবরোধ ভেঙে দেশের দক্ষিণাঞ্চলের একটি বন্দরে প্রবেশ করেছে। সেনবাহিনীর বিবৃতিতে বলা হয়েছে, যুক্তরাষ্ট্রের নৌবাহিনীর সন্ত্রাসী সেনাদের বারংবার সতর্কবার্তা ও হুমকির পরেও, ইরানের সেনাবাহিনী ও নৌবাহিনীর সহায়তায় তেল বহনকারী জাহাজ সিলিকা সিটি আরব সাগর থেকে গতকাল রাতে ইরানের জলসীমায় প্রবেশ করেছে এবং কয়েক ঘণ্টা আগে দক্ষিণের একটি বন্দরে নোঙর করেছে।

এ বিষয়ে যুক্তরাষ্ট্র কোনো মন্তব্য করেনি। অন্যদিকে, এই অঞ্চলে যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর কেন্দ্রীয় কমান্ড সেন্টকম গতকাল এক সংক্ষিপ্ত বিবৃতিতে জানিয়েছে, ইরানের বিরুদ্ধে নৌ অবরোধ শুরুর পর থেকে মার্কিন বাহিনী ২৭টি জাহাজকে পথ পরিবর্তন করতে বা ইরানের বন্দরে ফিরে যেতে বাধ্য করেছে।

এশিয়া প্যাসিফিক অঞ্চলে ইরানকে সাহায্য করার অভিযোগে ‘এম/টি টিফানি’ নামের একটি তেলের ট্যাঙ্কার দখল করে নিয়েছে মার্কিন বাহিনী। সোমবার (২০ এপ্রিল) রাতে পেন্টাগনের (বর্তমান ট্রাম্প প্রশাসন যার নাম দিয়েছে যুদ্ধ মন্ত্রণালয়) নির্দেশে এই অভিযান চালানো হয়। মূলত ইরানের ওপর থাকা আন্তর্জাতিক নিষেধাজ্ঞা কার্যকর করতে এবং দেশটিকে সাহায্য করা জাহাজগুলোর পথ আটকাতে এই পদক্ষেপ নিয়েছে যুক্তরাষ্ট্র।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com