রবিবার, ০৩ মে ২০২৬, ০৪:০৫ অপরাহ্ন
সর্বশেষ
সাবেক আইজিপি বেনজীরের বিরুদ্ধে দুর্নীতির মামলায় বিচার শুরু পেশাদারিত্বের সঙ্গে আপস করলে সার্বিকভাবে রাষ্ট্রের ক্ষতি: প্রধানমন্ত্রী গণমাধ্যমের স্বাধীনতা নিশ্চিত করতে চায় সরকার সিলেটে ট্রাক-পিকআপ সংঘর্ষে ৮ নির্মাণ শ্রমিক নিহত মদনে প্রাথমিক বিদ্যালয়ে গোল্ড কাপ ফুটবল টুর্নামেন্ট ফাইনাল খেলা অনুষ্ঠিত সংরক্ষিত নারী আসনে বিনা ভোটে নির্বাচিত ৪৯ জন ভোজ্যতেলের দাম লিটারে ৪ টাকা বাড়ল বজ্রাঘাতে কোল থেকে ছিটকে পড়ে ছোট্ট সাফিয়া, প্রাণ গেল বাবার ভারী বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তা দেবে সরকার : প্রধানমন্ত্রী স্কুলছাত্রী অদিতা হত্যায় গৃহশিক্ষক রনির ফাঁসির আদেশ

নেতানিয়াহুকে ক্ষমতাচ্যুত করতে জোটবদ্ধ ইসরায়েলের বিরোধীরা

Reporter Name / ৩৭ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ৬:২৩ পূর্বাহ্ন

জাতীয় নির্বাচন সামনে রেখে ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর দীর্ঘদিনের শাসনের অবসান ঘটাতে ঐক্যবদ্ধ হয়েছেন দেশটির বিরোধী নেতারা। বৃহস্পতিবার সাবেক প্রধানমন্ত্রী নাফতালি বেনেট এবং ইয়ার লাপিদ যৌথ সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, মতাদর্শগত পার্থক্য ভুলে তারা নেতানিয়াহুর কট্টর ডানপন্থী সরকারকে পরাজিত করতে একসঙ্গে কাজ করবেন।

ডানপন্থী বেনেট ও মধ্যপন্থী লাপিদ তাদের রাজনৈতিক দল একীভূত করে ‘টুগেদার’ নামে একটি নতুন জোট গঠনের পরিকল্পনা করেছেন। আন্তর্জাতিক সংবাদমাধ্যম আল-জাজিরা জানায়, ইসরায়েলের চলমান রাজনৈতিক অচলাবস্থা নিরসন এবং বিকল্প নেতৃত্ব গড়ে তুলতেই এই জোট গঠন করা হচ্ছে।

সংবাদ সম্মেলনে লাপিদ বর্তমান সরকারের তীব্র সমালোচনা করে বলেন, দেশের ভবিষ্যৎ ও রাষ্ট্রের স্থিতিশীলতা রক্ষায় এই ঐক্য অপরিহার্য। তিনি আরো বলেন, ইসরায়েলকে বর্তমান পরিস্থিতি থেকে বেরিয়ে একটি দায়িত্বশীল ও স্থিতিশীল সরকার গঠন করতে হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com