রবিবার, ০৩ মে ২০২৬, ০৭:৪৬ অপরাহ্ন

গফরগাঁওয়ে হাম-রুবেলা টিকাদান ক্যাম্পেইন উদ্বোধন

Reporter Name / ৫৭ Time View
Update : সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৪:১৪ অপরাহ্ন

নিচস্ব প্রতিবেদকঃ ময়মনসিংহজেলার গফরগাঁওউপজেলায় হাম-রুবেলা প্রতিরোধে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করা হয়েছে। সোমবার (২০ এপ্রিল) সকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও পৌর প্রশাসক এন এম আব্দুল্লাহ আল মামুন উপস্থিত থেকে আনুষ্ঠানিকভাবে এ ক্যাম্পেইনের উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন, আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: মীর কামরুজ্জামান, উপজেলা স্যানেটারি ইন্সপেক্টর ও খাদ্য পরিদর্শক আব্দুল কুদ্দুসসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক, নার্স ও বিভিন্ন শ্রেণি-পেশার ব্যক্তিবর্গ।

উদ্বোধনকালে ইউএনও আব্দুল্লাহ আল মামুন পৌর শহরের ষোলহাসিয়া মতিন কমিশনারের বাড়ি কেন্দ্রে (অস্থায়ী কেন্দ্র) উপস্থিত শিশুদের টিকা প্রদান কার্যক্রম প্রত্যক্ষ করেন। এ সময় শিশুর অভিভাবকদের উদ্দেশে টিকার গুরুত্ব তুলে ধরে সবাইকে নিজ নিজ শিশুদের নির্ধারিত সময়ে টিকা প্রদানে উৎসাহিত করেন।

একই সময়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্থায়ী টিকাদান কেন্দ্রে পৃথকভাবে টিকাদান ক্যাম্পেইনের উদ্বোধন করেন জুনিয়র কনসালটেন্ট (শিশু) ডা: মানিক মজুমদার ও আবাসিক মেডিক্যাল অফিসার (আরএমও) ডা: ইমতিয়াজ আহমেদ।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ জামাল উদ্দিন জানান, এই ক্যাম্পেইনের আওতায় গফরগাঁও ও পাগলা থানায় ১৫টি ইউনিয়ন ও একটি পৌরসভার মোট ৩৮৫টি কেন্দ্রে টিকা প্রদান করা হবে। এর মধ্যে ৩৮৪টি অস্থায়ী কেন্দ্র ও একটি স্থায়ী কেন্দ্র (উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স) রয়েছে। নির্ধারিত শর্তসাপেক্ষে আগে টিকা গ্রহণকারী শিশুরাও এ ক্যাম্পেইনে পুনরায় টিকা গ্রহণ করতে পারবে।

উপজেলা স্বাস্থ্য বিভাগের পক্ষ থেকে অভিভাবকদের নির্ধারিত কেন্দ্রে গিয়ে তাদের শিশুদের টিকা প্রদানের জন্য আহ্বান জানানো হয়েছে।

উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গফরগাঁও উপজেলায় ২০ এপ্রিল থেকে ১০ মে পর্যন্ত এই টিকাদান কার্যক্রম চলবে। এ সময় ছয় মাস থেকে ৫৯ মাস বয়সী মোট প্রায় ৬৩ হাজার শিশুকে হাম-রুবেলা টিকা প্রদানের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com