রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:১৮ অপরাহ্ন
সর্বশেষ

হরমুজ প্রণালি খুলে দিল ইরান, ট্রাম্পের নমনীয় বার্তা

Reporter Name / ৪২ Time View
Update : শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬, ৭:০৩ অপরাহ্ন

লেবাননের ১০ দিনের চলমান যুদ্ধবিরতির মধ্যে বিশ্ব বাণিজ্যের গুরুত্বপূর্ণ পথ হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত করে দিয়েছে ইরান। ফলে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।তবে প্রণালিটিতে যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ বহাল থাকার বিষয়ে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘সমঝোতার প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত।’শুক্রবার সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স অ্যাকাউন্টে এ কথা জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি।

সেখানে তিনি বলেছেন, লেবাননের যুদ্ধবিরতির মধ্যে হরমুজ প্রণালি সম্পূর্ণ উন্মুক্ত। লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতির সময়ে এই প্রণালি দিয়ে সব বাণিজ্যিক জাহাজ অতিক্রম করতে পারবে।এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন, ‘হরমুজ প্রণালি এখন সম্পূর্ণ খোলা এবং ব্যবসার জন্য প্রস্তুত। তবে ইরানের সঙ্গে চূড়ান্ত চুক্তি না হওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রের নৌ অবরোধ (নেভাল ব্লকেড) বহাল থাকবে।

এ বিষয়ে তিনি আরো বলেন, ‘আলোচনার বেশিরভাগ বিষয় ইতিমধ্যে সমঝোতায় পৌঁছেছে। ফলে পুরো প্রক্রিয়াটি খুব দ্রুত শেষ হওয়া উচিত। এর আগে লেবাননে যুদ্ধবিরতি কার্যকর করা ইরানের অন্যতম দাবি ছিল। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গতকাল বৃহস্পতিবার রাতে লেবাননে ১০ দিনের যুদ্ধবিরতি ঘোষণা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com