রবিবার, ০৩ মে ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
সর্বশেষ

নেত্রকোণার খালিয়াজুরীতে  বজ্রপাতে ৩ জনের মৃত্যু 

Reporter Name / ৪২ Time View
Update : সোমবার, ২৭ এপ্রিল, ২০২৬, ১২:৩৭ অপরাহ্ন

স্টাফ রিপোর্টার:

নেত্রকোণার খালিয়াজুরীতে পৃথক পৃথক স্থানে বজ্রপাতে ৩ জনের মৃত্যু হয়েছে। এলাকাবাসী ও পুলিশ সূত্রে জানা যায়, খালিয়াজুরী উপজেলার সাতগাঁও গ্রামের কৃষক মোনায়েম খা ওরফে হালান মিয়া (৫০)  সোমবার  দুপুরের দিকে বৃষ্টিপাত শুরু হলে বাড়ির সামনে থেকে গরু আনতে গেলে হঠাৎ বজ্রপাতে মারা যায়। তিনি সাতগাঁও গ্রামের নেকবর খার পুত্র।

এদিকে আজ সোমবার সকাল ৯টার দিকে খালিয়াজুরী উপজেলার জগন্নাথপুর ধনু নদীতে বর্শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে আব্দুল মোতালিব (৫৫) নামে এক মৎস্য শিকারীর মৃত্যু হয়েছে। মৃত

আব্দুল মোতালিবের বাড়ি ময়মনসিংহ জেলার ঈশ্বরগঞ্জ উপজেলার বাঘবেড় গ্রামে।অপরদিকে আজ সোমবার দুপুর ৩ টার দিকে খালিয়াজুরীর কৃষ্ণপুর ইউনিয়নের ছায়ার হাওরে ধান কাটতে গিয়ে শুভ মন্ডল নামে আরও একজন শ্রমিকের মৃত্যু হয়েছে। মৃত শুভ মন্ডল সিরাজগঞ্জ জেলার

সদর উপজেলার আকনাদিগীর চর গ্রামের অফিকুল মন্ডলের পুত্র। সে সিরাজগঞ্জ থেকে অন্যান্য শ্রমিকদের সাথে নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় ধান কাটতে এসেছে।

এ ব্যাপারে খালিয়াজুরী থানার অফিসার ইনচার্জ মোঃ নাসির উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি বজ্রপাতে ৩ জনের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃতদের লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

জেলা প্রশাসক খন্দকার মুশফিকুর রহমান এর সাথে যোগাযোগ করা হলে তিনি জানান,  বজ্রপাতে নিহতদের লাশ দাপন কাপনের জন্য সরকারের পক্ষ থেকে তাৎক্ষণিক প্রত্যেকের পরিবারের কাছে নগদ ২০ হাজার টাকা করে প্রদান করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com