রবিবার, ০৩ মে ২০২৬, ০৫:০৪ অপরাহ্ন
সর্বশেষ

গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্নিল আয়োজনে নববর্ষ উদযাপন 

Reporter Name / ৩২১ Time View
Update : মঙ্গলবার, ১৪ এপ্রিল, ২০২৬, ২:৫৯ অপরাহ্ন

মোঃ হুমায়ুন কবির,গৌরীপুর:
বাঙালির প্রাণের উৎসব নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন উপলক্ষ্যে গৌরীপুর মহিলা কলেজের উদ্যোগে বর্ণাঢ্য বৈশাখী শোভাযাত্রা, বাহারি খাবারের স্টল ও মনোজ্ঞ সংস্কৃতি অনুষ্ঠানের আয়োজন করা হয়।
বর্ণিল আয়োজনের উদ্বোধন করেন অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) ড. মো. হারুনুর রশিদ। অনুষ্ঠান সঞ্চালনা করেন প্রভাষক সেলিম আল রাজ। বর্ষবরণ ও বৈশাখী শোভাযাত্রায় অংশগ্রহণ করেন শিক্ষকমণ্ডলী ও শিক্ষার্থীরা। শোভাযাত্রাটি কলেজ প্রাঙ্গণ থেকে বিজয় একাত্তর হয়ে শহর প্রদক্ষিণ করে কলজের প্রধান ফটকে এসে শেষ হয়।
অনুষ্ঠানে অতিথি হিসেবে যোগ দেন অধ্যক্ষের সহধর্মিণী নাজমুন নাহার, তনয়া জারিন তাসনীম পুত্র জাবির তাহমীদ, আমার দেশ পত্রিকার উপজেলা প্রতিনিধি কামাল হোসেন, সাংবাদিক হুমায়ুন করিব, সাংবাদিক আনোয়ার হোসেন শাহিন, শহিদুল ইসলাম মিল্টন, আজারুল ইসলাম প্রমুখ।
 কলেজ চত্বরে রাষ্ট্রবিজ্ঞান বিভাগ, মনোবিজ্ঞান বিভাগ,  সমাজকর্ম বিভাগ, বাংলা, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগ, ইন্টারমেডিয়েটে ও স্নাতক পাস বর্ষের শিক্ষার্থীরা বাহারি দেশীয় খাবারের স্টল ও মেলার বসে। এতে উৎসব মুখর এক পরিবেশের সৃষ্টি হয়
মধ্যভোজনের পর কলেজ অডিটোরিয়ামের সম্মুখে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান, নৃত্য,  কবিতা, অভিনয় ও কৌতুক পরিবেশনের মাধ্যমে বাংলা নববর্ষ ১৪৩৩ বঙ্গাব্দ উদযাপন করা হয়। সাংস্কৃতিক পর্ব পরিচালনা করেন শরীর চর্চা শিক্ষক নাদিরা জামান।
দিনব্যাপী বর্ণাঢ্য আয়োজনে অংশগ্রহণ করেন মনোবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক মো. মনিরুল ইসলাম, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের বিভাগীয় প্রধান সহকারী অধ্যাপক তাসলিমা আজাদ, সহকারী অধ্যাপক নুরঝুমা, সহকারী অধ্যাপক আনোয়ার হোসেন, প্রভাষক সৌমিত্র চন্দ্র দাস, সমাজকর্ম বিভাগের বিভাগীয় প্রধান মাহবুবুর রহমান, প্রভাষক মাহবুব আলম, প্রভাষক তাহমিনা আক্তার, প্রভাষক নুরুল্লাহ মুত্তাকী, প্রভাষক শামীমা আক্তার,  প্রভাষক মোহাম্মদ মোস্তাকিম, প্রভাষক ফয়জুর রহমান, প্রভাষক নজরুল ইসলাম, প্রভাষক রাকিবুল হাসান, বাংলা বিভাগের বিভাগীয় প্রধান আব্দুল্লাহ আল মামুন, প্রভাষক দিলরুবা ইয়াসমিন, প্রভাষক শারমিন সুলতানা, প্রভাষক মাহবুব আলম আকন্দ, প্রভাষক কবিরুল আলম, প্রভাষক সানায়োর জাহান, প্রভাষক মোহাম্মদ শাহজাহান সিরাজ, প্রভাষক মো. রাইসুল ইসলাম, জান্নাতুল হাওয়া ও হিসাবরক্ষক আশিকুর রহমান খান পাঠান টিটু প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরও পড়ুন
Theme Created By ThemesDealer.Com