মোঃ মোখলেছুর রহমান নান্দাইল ময়মনসিংহ:
ময়মনসিংহের নান্দাইলে সেবা ফাউন্ডেশনের উদ্যোগে উপজেলার ১৩ নং চরবেতাগৈর ইউনিয়নের চরভেলামারি চরলক্ষিদিয়া গ্রামের হতদরিদ্র ১শত পরিবারের মাঝে ১ শত টিউবওয়েল বিতরণ করেন।
১৭ এপ্রিল শুক্রবার সকালে চরলক্ষিদিয়া প্রাথমিক বিদ্যালয় মাঠে লন্ডন ভিত্তিক একটি সংগঠন গ্লোবাল ওয়ানের সহযোগিতায় সেবা ফাউন্ডেশন একটি পুরো প্যাকেজ
৭০ ফুট পাইপ সহ একটি টিউবওয়েল হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত।
বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাতেমা জান্নাত, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গ্লোবাল ওয়ানের কান্ট্রি ডিরেক্টর মোঃ রমজান আলী , উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক, মোঃ মিজানুর রহমান লিটন, উপজেলা বিএনপির সদস্য সচিব মোঃ এনামুল কাদির, সেবা ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ইউসুফ আকন্দ মজিবুর উপজেলা বিএনপির সদস্য সাবেক চেয়ারম্যান
ফরিদ উদ্দিন সরকার প্রমুখ। এদিকে অনুষ্ঠানে আসা এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে জানান ইউনিয়নের দুটি ওয়ার্ডে ১ শত টিউবওয়েলের মধ্যে ৯০টি টিউবওয়েল বিতরণ করার ফলে
অন্যান্য ওয়ার্ডে বৈষম্য করা হয়েছে বলে জানিয়েছেন।