ময়মনসিংহের গৌরীপুরে ধান কাটতে গিয়ে বজ্রপাতে কৃষকের মৃত্যু
Reporter Name
/ ৩৯
Time View
Update :
শনিবার, ১৮ এপ্রিল, ২০২৬, ১২:২৮ অপরাহ্ন
Share
গৌরীপুর ময়মনসিংহ প্রতিনিধি:
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে গৌরীপুর উপজেলার ২ নং গৌরীপুর ইউনিয়নের পূর্ব কোনাপাড়া গ্রামের বাসিন্দা রহমত আলী ধান কাটতে যান পাশের বায়রাউড়া গ্রামে। এ সময় আকস্মিক বজ্রপাত হলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে নিকটস্থ স্থানে নেওয়ার চেষ্টা করলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুরে হঠাৎ আবহাওয়ার পরিবর্তনের সঙ্গে বজ্রসহ বৃষ্টি শুরু হলে মাঠে কাজ করা অবস্থায় বজ্রপাতে তিনি নিহত হন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধি ও প্রশাসনের পক্ষ থেকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানানো হয়েছে। বিশেষ করে বৈরী আবহাওয়ায় খোলা মাঠে কাজ না করার জন্য কৃষকদের প্রতি অনুরোধ জানানো হয়।
উল্লেখ্য, চলমান মৌসুমে বজ্রপাতের ঝুঁকি বৃদ্ধি পাওয়ায় কৃষকদের আরও সতর্ক থাকার পরামর্শ দিচ্ছেন সংশ্লিষ্টরা।